
ইয়াসির আরাফাতঃ সম্প্রতি দেশ ব্যাপী ঘটে যাওয়া বন্যা ও চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সন্দ্বীপ উপজেলার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ নৌবাহিনী।কমান্ডার চট্টগ্রাম নৌ- অঞ্চলের ব্যবস্হাপনায় করোনা ও বন্যার কারণে চরম খাদ্য সংকটে পড়া সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে শনিবার (২৬সেপ্টেম্বর) সারিকাইত ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী প্রদান করে নৌবাহিনী।
খাদ্য সহায়তা হিসাবে প্রতিটি পরিবারকে চাল ০৮কেজি,ডাল ১.৫কেজি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-০৩( সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান( মিতা)এম পি। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনুদ্দীন মিশন, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ বশির আহম্মদ খাঁন,১৬নং সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এম এ মেহরাব খাঁন সহ স্হানীয় জনপ্রতিধিগণ।
উল্লেখ্য যে দেশের বন্যা ও করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম। পরিচালনায় করা এবং পরিস্থিতি উন্নতি না-হওয়া নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান