
আব্দুল কাদের, বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ হইতে বদলগাছী জনগুরুত্বপূর্ণ মেইন সড়কটির বেহাল অবস্থা দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে চলন্ত মালবাহী ট্রাকসহ বিভিন্ন চলন্ত যানবাহনের চাকা হঠাৎ করে সড়কে ডেবে যায়। গতি হারিয়ে আটকে যায় যানবাহন। পথচারীসহ যানবাহন চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হয়ে পড়েছে। এই সড়কে বদলগাছী উপজেলার শহরাংশের এতো খারাপ অবস্থা যা ব্যাখ্যা করার মত নয়। তাছাড়া পুরো সড়কটি এখন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সড়ক ভারসাম্যহীন হয়ে পড়ে মালবাহী চলন্ত যানবাহনের চাকা ডেবে যায় সড়কে।
তথ্য সংগ্রহ কালে জানা যায় চাংলা গ্রামের নিকট পাশাপাশি স্থানে পর পর কয়েকটি মালবাহী ট্রাকের চাকা ডেবে যায়। এ অবস্থায় গতি হারিয়ে আটকে যায় যানবাহন। আটকে যাওয়া যানবাহনের পিছনে আসা চলন্ত যানবাহনগুলি দুর্ঘটনা ঘটার উপক্রম হয়ে পড়ে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্খা এলাকাবাসীর। সড়কে চলতে চলতে চলন্ত ট্রাকের চাকা ডেবে গিয়ে আটকে যাওয়ায় কয়েকটি যানবাহন অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় বলে এলাকাবাসী জানায়।
চাংলা গ্রামের উত্তর পাশে সড়কে বেশকিছু এরিয়া পাকা সড়ক চোরা বালির মত দলদলি হয়ে পড়েছে। এখানে মারাত্মক ঝুকি নিয়ে চলছে যানবাহন। কয়েকজন গাড়ী চালকের সঙ্গে কথা বললে তারা জানায় দুর্ঘটনার আশংকা নিয়ে এ সড়কে গাড়ী চালাতে হচ্ছে। যে কোন সময় চাকা ডেবে যেতে পারে। আমরা সড়কের এ অবস্থা দেখে হতাশ হয়ে পড়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সড়ক একই অবস্থার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সেখানে গোটা গোটা ইট ফেলতে দেখাযায়। সেখানে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের ওয়ার্ক এ্যাসিস্টেন সুমন ছিল।
এখানে কেন যানবাহনের চাকা ঢুকে যাচ্ছে সড়কে জানতে চাইলে তিনি জানান সড়কের বেড দুর্বল হয়ে গেছে এবং ভিতরে পানি প্রবেশ করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। প্রায় ৪ মাস পূর্বে বদলগাছী ডাক বাংলো মোড় থেকে উপজেলার চারমাথা মোড় পর্যন্ত সংস্কার করা হয়েছিল। সংস্কারের ১৫ দিনের মধ্যে তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। বিগত কোরবানী ঈদের ১৫ দিন পূর্বে উপজেলা খাদ্য গুদাম থেকে দক্ষিন দিকে প্রায় ১ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়। সংস্কারের পরের দিন থেকে তা নষ্ট হতে শুরু করে। এখন পুনরায় বেহাল অবস্থা এলাকাবাসীর অভিযোগ সড়ক নির্মান ও সংস্কারে নিম্নমানের বালি, খোয়া, পাথর ও বিটুমিন ব্যবহার করায় সড়কের এই বেহাল অবস্থা দেখা দিয়েছে।
চাংলা গ্রামের প্রত্যক্ষদর্শী বিলকিছ বেগম, মোস্তাফিজুর রহমান জানান যেভাবে চলন্ত ট্রাকের চাকা সড়কে ডেবে গেল এবং আটকে গেল ট্রাক, আমরা এমন দৃশ্য দেখে ভিত হয়ে পড়েছিলাম। সড়কের বিভিন্ন স্থানে চলন্ত যানবাহনের চাকা কেন ডেবে যায় এবং যে দিন থেকে সড়ক সংস্কার করা হয় পরের দিন থেকেই আবার নষ্ট হতে শুরু করে এ প্রসঙ্গে জানতে চাইলে নওগাঁ জেলা সড়ক ও
জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল হক জানান সড়কটি পুননির্মানে প্রকল্প নেওয়া হয়েছে এবং কিছুকিছু স্থানে ঢালায় হবে। বিশেষ করে বদলগাছী শহরাংশে তাছাড়া সড়কে ব্যবহৃত বিটুমিনের মান খারাপ ছিল না। অতিরিক্ত বৃষ্টি ও সড়কের ধারে পুকুর জলাশয়ের কারণে ক্ষতি গ্রস্ত হচ্ছে সড়ক।