
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ- ৬ আসনে উপ নির্বাচনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন হেলালকে জয়ী করতে সেচ্ছা সেবক ও মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপূরে আত্রাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন হেলাল। এ সময় আত্রাই-রাণীনগর উপজেলা আওয়ামী লীগ, সেচ্ছা সেবক, মহিলা লীগসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।