
শাহজাহান সিরাজ : গাইবান্ধার সাদুল্লাপুরে মুুজিববর্ষ উপলক্ষ্যে গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় বিআরডিবি৩৯;র এমব্রয়ডারি পল্লী পরিদর্শন, সুফলভোগীদের সঙ্গে
উঠান বৈঠক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বিআরডিবি৩৯;র আয়োজনে সাদুল্লাপুরে উপজেলার জামুডাঙ্গা গ্রামে উঠান বৈঠক ও গাছের চারা বিতরণ করা হয়।
প্রকল্প পরিচালক আব্দুর সবুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিবি (গ্রেড-১) মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু।এসময় আরো উপস্থিত ছিলেন, বিআরডিবি৩৯;র ট্রেনিং পরিচালক মোঃ সাঈদ কুতুব, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, ইউসিসিএ চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম,
দামোদরপুর ইউপি চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন। বক্তারা পল্লী দারিদ্র দূরীকরণ ও পল্লী উন্নয়নে গুরুতপূর্ণ বিষয়ে আলোচনায় বিভিন্ন দাবী তুলে ধরেন। এরমধ্য ট্রেনিং ১৫ দিন এর পরিবর্তে ৬০ দিন, নিজস্ব ভবন নির্মাণ, প্রকল্পের মেয়াদ বাড়ানো ও পল্লী অঞ্চলের রাস্তা ঘাটের উন্নয়ন।