প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২০, ৪:৩৬ পি.এম
ভায়াডাঙ্গা রক্তদান সংস্থা’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

শেরপুর প্রতিনিধিঃ "মানবতার জন্য নাহি জাতি-নাহি ধর্ম, রক্ত দান'ই হোক প্রথম কর্ম" এই স্লোগানকে বুকে ধারণ করে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার সীমান্ত পাড়ি ভায়াডাঙ্গা বাজারে শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা'র সার্বিক সহযোগীতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২নং রাণীশিমুল ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী মাসুদ রানা,
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন- জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম আরোও উপস্থিত ছিলেন- ভায়াডাঙ্গা রক্তদান সংস্থার সদস্য নকীব আজাদ, মিনহাজুর রহমান মুগ্ধ, রাইসুল রাহাত তপু, রাকিব ও অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন - প্রতি বছর বাংলাদেশে বিভিন্ন কারনে রক্তের প্রয়োজন পড়ে। তারমধ্যে থ্যালাসেমিয়া হলো অন্যতম একটি ব্যাধি। রক্ত না দিতে পারলে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানো সম্ভব হয় না। কোনো থ্যালাসেমিয়া রোগীর মাসে এক ব্যাগ, কোনো রোগীর দুই ব্যাগ এমনকি তিন ব্যাগ রক্তেরও প্রয়োজন হয় । যেমন- থ্যালাসেমিয়া রোগী, অতিরিক্ত রক্তক্ষরণ, সন্তান প্রসব, অ্যানিমিয়া, হিমোফিলিয়া, অস্ত্রোপচার, রক্তবমি এমনকি পায়খানার সঙ্গে রক্ত গেলেও রোগীর শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে।
আর রক্তের প্রয়োজনে রোগীদের অভিভাবকদের যে কি পরিমান চিন্তা ও ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয় এটা শুধু ভুক্তভোগীরা জানেন। আর এমন ভুক্তভোগীদের পাশে থাকা ও মানবিক কাজের উদ্দেশ্যেই
"ভায়াডাঙ্গা রক্তদান সংস্থা ‘র "পথ চলা এবং
ভবিষ্যৎতে তারা এই কাজ চলমান রাখবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.