
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষে গজারিয়া ইউনিয়নে মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধনের সময় ৭০ কোটি টাকার বরাদ্দ ঘোষনা করা হয়। গতকাল ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে বাউন্ডারি উদ্বোধনের সময় এই বরাদ্দ ঘোষনা করেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।
গজারিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ফরিদ উদ্দিন খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু ইউসুফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আ:হেকিম রায়হান, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার গোলাপ, ভৈরব উপজেলা যুবলীগের আহবায়ক অরুন আল আজাদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সার, ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর আলম,
গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা: মো: আবু জাফর সালেহ, ভৈরব পৌর আওয়ামীলীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল হক, আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মো: জালাল উদ্দিন মাষ্টার, গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সাফায়েত উল্লাহ, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বশির আলম, গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়সুল আলম জুয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম,কে,মিলন, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ। উদ্বোধনী অনুষ্টানটি সঞ্চালনা করেন গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম শাহরিয়ার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সায়দুল্লাহ মিয়া বলেন স্কুল মাঠটি মানিকদী ফুলবল খেলার মাঠ হিসেবে অনেক সুনাম রয়েছে। বাউন্ডারী ওয়াল নির্মানে ব্যয় হবে ২৬ লক্ষ টাকার। তাছাড়া গত দুবছরে এই ইউনিয়নে ১৬৭ কোটি টাকার বরাদ্দকৃত কাজ এখনো চলমান রয়েছে। এছাড়াও উক্ত ইউনিয়নে মানিকদী থেকে রসুলপুর রাস্তাসহ ব্রিজের জন্য ৭০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাবনার কাজ বাস্তবায়ন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া এই সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন গত দুই বছরে গজারিয়া ইউনিয়নের কাজ (চলমান সহ) প্রায় ১৬৭ কোটি টাকা কাজ করা হয়েছে এবং মানিক টু সাদেকপুর ইউনিয়নের রসুলপুরে ব্রিজ ও রাস্তাসহ ৭০ কোটি টাকা বরাদ্দের জন্য প্রস্তাবনা পাঠিয়ে দেয়া হয়েছে। খুব শীঘ্রই এর বাস্তবায়ন শুরু হয়ে যাবে।
এসময় বিশেষ অতিথি ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বক্তব্যে বলেন, আওয়ামীলীগের সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ২০০৪ সালে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমানের খুনীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জন্য মাননীয় সরকারের নিকট দাবী জানান তিনি।