প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২০, ৮:৩৭ পি.এম
“শ্রীনগরের হাসাঁড়ায় 6 টি দোকান আগুনে পুড়ে ভষ্মীভূত,কোটি টাকার ক্ষয়ক্ষতি “

মোঃ আসাদুজ্জামান বাচ্চু : মুন্সীগঞ্জের শ্রীনগর থানার হাসাঁড়া স্কুল গেটে বুধবার দিবাগত রাত আড়াইটায় হঠাৎ আগুন লাগে শাহাবুদ্দিনের মুদি দোকানে।সেখান থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ছয়টি দোকানে।সংবাদ পেয়ে হাসাঁড়া ইউপি চেয়ারম্যান সোলায়মান খান শ্রীনগর ফায়ার ব্রিগেডকে জানালে আনুমানিক রাত তিনটায় এসে ফায়ার কর্মীরা ত্রিশ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনেন।ততক্ষণে মালামাল সহ পুড়ে ভষ্মীভূত হয়ে যায় ছয়টি দোকান।সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন মুদি দোকানদার শাহাবুদ্দিন ও মাখন সাহা।তাদের ভাষ্যমতে দু'জনের ক্ষতির পরিমান প্রায় চল্লিশ লক্ষ টাকা।
এছাড়াও যারা ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন স্টেশনারী ব্যবসায়ী বাচ্চু মেম্বার,দলিল লেখক শান্তি রন্জন রায় ও তপন মন্ডল।তাদের তিনজনের ক্ষতির পরিমান প্রায় ত্রিশ-পঁয়ত্রিশ লক্ষ টাকা। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা।সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা বেগম, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন,,ইউপি চেয়ারম্যান সোলায়মান খান,বিকল্প ধারার নেতা গাজী শহীদুল্লাহ কামাল ঝিল্লু,বজলুর রহমান বেপারী, আওয়ামীলীগ নেতা আহসান হাবিব প্রমূখ।নির্ধারণ সাপেক্ষে যথাসাধ্য ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান।
শাহাবুদ্দিনের দোকান থেকেই আগুনের সূত্রপাত বলে জানান দোকান মালিক নিজেই। ফায়ার ব্রিগেডের ধারনা কারেন্টের শর্ট শার্কিট থেকেই আগুনের সূত্রপাত।দোকান মালিক ও স্থানীয় সাবেক মেম্বার মোঃ বাচ্চু বলেন -"আমার দোকানে আট/দশ লক্ষ টাকার বিভিন্ন মালামাল ছিল।সেগুলোর প্রায় সবই পুড়ে ছাই হয়ে গেছে।আমিসহ ছয়জন ব্যবসায়ী এখন নিঃস্ব।কীভাবে ব্যাবসা দাঁড় করাবো জানি না।সরকারি সাহায্য না পেলে আমরা পথে বসে যাব"।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.