মোঃ আঃ করিম, শেরপুরঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজগুলোকে স্ব স্ব ব্যবস্থাপনায় অনলাইনে নিয়মিত শ্রেণি পাঠদান কার্যক্রম চালানোর নির্দেশ দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে উপজেলা শিক্ষা অফিসার আলহাজ্ব রহুল আমিন তালুকদার, একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশারফ হোসেন সহ বৈঠকে আলোচনা করেন সংসদ টেলিভিশনের প্রচারিত শ্রেণি পাঠদানের সঙ্গে সমন্বয় করে শ্রেণি পাঠদানের রুটিন তৈরি করার বিষয়ে। সংসদ টেলিভিশনে শিক্ষার্থীরা যাতে অংশ নেন সে বিষয়ে আলোচনা করেন শিক্ষা কর্মকর্তারা। শিক্ষার্থীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয় । প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপত্তা নিশ্চিত করতেও আলোচনা করেন।
অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম নিয়ে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও অভিভাবকদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে মতবিনিময় করেন। প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের সঙ্গে বিষয় শিক্ষকদের সমন্বয় করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন অব্যাহত থাককে সে বিষয়ে মোবাইল ফোনের মাধ্যমে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এবিষয়ে জানতে চাইলে বানিবাইদ এ, এ, এম, পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন, আমি আশাকরি, করোনা রোধে আমাদের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। আমার শিক্ষকবৃন্দ উৎসাহ উদ্দীপনার সহিত ক্লাস নিচ্ছেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার জানান, আমি সকল শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের অতি প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করার জন্য। তিনি আরও বলেন, করোনা রোধে অনলাইন ভিত্তিকশিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য আমাদের উপজেলা প্রশাসন পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
অনলাইন স্কুল বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার বলেন, আমরা প্রতিষ্ঠান প্রধানশিক্ষকদের মতবিনিময় করেছি এবং অনলাইন ভিত্তিক ক্লাসের আমরা নিয়মিত তদারকি করছি এবং করব। কোভিড ১৯ রোধে আমাদের অনলাইন ক্লাস শ্রীবরদি উপজেলায় পাঠদানে অব্যাহত রাখব।