
জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তোররা হাফিজিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় চত্তরের ২২ সেপ্টম্বর মঙ্গলবার সকালে সাবেক শিক্ষার্থীরাসহ বর্তমান শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরখাস্ত এর প্রতিবাদে মানববন্ধন করে। এই সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতিবাদি লেখা দেখা গেছে ।
উল্লখ্য শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির মধ্যে আর্থিক লেনদেন ও সমম্বহীনতার কারণে উত্তোলন করতে পারিনি অত্র বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীরা।
এই জের চলতি মাসের ১৭ তারিখে বরখাস্ত করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব জিললুর রহমান। এবিষয়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব জিললুর রহমান বলেন, আবেগের জায়গায় শিক্ষার্থীরা মাবনবন্ধন করেছে। তাবে প্রধান শিক্ষকের অনেক অনিয়ম রয়েছে তার কারণে ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করেছে। প্রধান শিক্ষক মুঠো ফোনে বলেন, আমাকে বরখাস্ত করার কারণে শিক্ষাথীরা মাবনবন্ধন করেছে।