
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়েনের মধ্যেরচর গ্রাম ও বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের সংযোগ স্থলে এলাকার লোকজনের যাতায়াত ও নিত্য কাজ গুলো সহজে করার লক্ষে বাঁশগাড়ি সার্কুলার রোড ভায়া পশ্চিম পাড়া ও পূর্ব পাড়া রাস্তায় ৩৭০০ মিটার চেইনেজে কোদাল কাটি নদীর উপর ৭০ মিটার দৈর্ঘ্য একটি সেতু তৈরী করা হয়। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত সেতুটির নামকরণ করা হয় "আলহাজ্ব নাজমুল হাসান পাপন সেতু"।
আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সেতটির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। উদ্বোধনের আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ, বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সরোয়ার, শিমুলকান্দি ইউনিয়েনের চেয়ারম্যান যোবায়ের আলম দানিছ ও বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এএস শাহারিয়ার প্রমুখ।
সেতু উদ্বোধন শেষে সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি হাজী লতিফ মিয়ার খামার ঘরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান সায়দুল্লাহ বলেন বাঁশগাড়ি ইউনিয়নের বাঘাই কান্দি ও শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচর সংযোগ স্থলে আরো একটি সেতু নির্মাণ করা হবে। সেতুটির নাম করণ করা হবে শহীদ আইভি রহমান সেতু।
আলোচনা সভা শেষ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রীনগর ইউনিয়নের হরসপুর গিয়ে একটি রাস্তা উদ্বোধন করেন। "গ্রামীণ মাটির রাস্তা টেকসই করনের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্প" এর আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের) অধীনে গত অর্থবছরের হরসপুর থেকে পুরান বাজার পর্যন্ত ইটের সলিংয়ের মাধ্যমে ১৫০০ মিটার রাস্তা এইচবিবি করণ করা হয়।