প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২০, ১:৫৩ পি.এম
বগুড়া শেরপুরে মিল মালিকের বিরুদ্ধে শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগ

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি বাজার এলাকায় এক মিল মালিকের বিরুদ্ধে নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, খামারকান্দি বাজার এলাকার ধানের মিলের মালিক শামছুল হক (৫৫) গত ৯ সেপ্টেম্বর ভোরে তারই এক নারী শ্রমিককে বাড়ি ফেরার পথে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারী শ্রমিক চিৎকার করলে সে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এ ঘটনায় ওই নারী শ্রমিক দুদিন পরে শেরপুর থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অথচ অভিযোগ দায়েরের দশদিন পরেও অজ্ঞাত কারণে পুলিশ কোন ব্যবস্থাই নেয়নি। স্থানীয় একটি সুত্র জানায়, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একজন ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আপোষ মীমাংসার চেষ্টা চলছে।
খামারকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে পরে কি হয়েছে তা জানিনা। আমি কোন আপোষ মীমাংসা বৈঠকে ছিলাম না।
এ ব্যাপারে শেরপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, থানায় অভিযোগ পাবার পর তদন্ত করা হয়েছে। আসামী পলাতক থাকায় ধরা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় থানায় মামলা হবে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি আমার জানা ছিল না। খবর নিয়ে পরে জানাতে হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.