প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২০, ১:৫১ পি.এম
বগুড়া শেরপুরে বিয়ের প্রলোভনে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার ঘোড়দৌড় গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করে অন্যের স্ত্রীকে অন্তঃস্বত্তা করার ঘটনায় শেরপুর থানায় যুবক আবু রায়হানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের এনতাজ আলীর তালাকপ্রাপ্ত মেয়ে এনেজা খাতুনের বিয়ে হয় একই উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের ষাট বছর বয়সী পুটু মিয়ার সাথে। কিন্তু অভাবের তাড়নায় পুটু মিয়ার পুর্বের স্ত্রীর ঘরে ৪ জন সন্তান থাকায় সে সন্তান ধারণের ক্ষমতা বিচ্ছেদ করেন(ভ্যাসেকটমি)। সেই সুযোগে একই এলাকার আবদুল কাফির ছেলে যুবক আবু রায়হান তার স্ত্রী ববিতাকে তালাক দিয়ে ওই এনেজা খাতুনের সাথে প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
একপর্যায়ে তাকে বিয়ে করার প্রলোভন দিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করে। এতে এনেজা খাতুন প্রায় ৭ মাসের অন্তঃস্বত্ত্বা হন। এদিকে এনেজা খাতুন ওই যুবক রায়হানকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করবেনা মর্মে জানিয়ে দিয়ে গর্ভজাত সন্তানকে নষ্ট করার জন্য নানা হুমকী-ধামকি দিতে থাকে। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে এবং গ্রাম্য মাতব্বরদের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়ে গৃহবধু এনেজা খাতুন বাদি ২১ সেপ্টেম্বর রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (চলতি দায়িত্বরত) পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার গৃহবধু এনেজা খাতুনের মেডিক্যাল টেষ্ট করার পদক্ষেপ গ্রহন করা হয়েছে এবং অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.