
বাবুল আহমেদ,কুমিল্লা উত্তর প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলায় উৎসাহিত করি এ স্লোগানকে কেন্দ্র করে কুমিল্লার তিতাসে মুজিব শতবর্ষ উপলক্ষে ইউনিয়ন ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে । সোমবার উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রতিটি ইউনিয়নে জার্সি ও খেলার সামগ্রী বিতরণের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মোসা. রুবাইয়া খানম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম সরকার,
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসেন কার্য়করী সদস্য সাংবাদিক বাবুল আহমেদ,বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন ও বাতাকান্দি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার ,উপজেলা আওয়ামীলীগ নেতা মনোয়ার হোসেন, ওমর ফারুক মোল্লা, ছাত্রলীগ সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২