প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২০, ৮:৫০ পি.এম
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বগুড়া সদরের গোকুল ইউনিয়নে হত দরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়…

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সোমবার বগুড়া সদরের গোকুল ইউনিয়নে বিভিন্ন ডিলারদের মাধ্যমে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়।
বেহুলা বাসর ঘর মেড় বন্দরে সদর উপজেলা খাদ্য বান্ধব কর্মসুচি ডিলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ লিংকন ৫৩২ টি পরিবারের মাঝে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। চাঁদমুহা বন্দরে ডিলার আলী আযম ৫১০ জন,চাঁদমুহা হরিপুর বন্দরে ডিলার শাহজাহান আলী ৫১০ জন,বাঘোপাড়া বাজারে আশরাফুজ্জামান আশরাফুল ৫১০ টি, গোকুল ঘাটেরপাড় ছামছুল হক ৫১০ টি, গোকুল বাজারে এস এম সাইফুল ইসলাম সরকার ৫২০ টি,গোকুল ছ' মিল বন্দরে ডিলার নুর আলম সুইট ৫১০ জন পরিবারের মাঝে চাল বিক্রয় করেন।
বিভিন্ন ডিলারদের চাল বিক্রয়ের সময় উপস্থিত ছিলেন গোকুল ইউপি সদস্য আলী রেজা তোতন, সাজেদুল ইসলাম সুজন,সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ হাজেরা বেগম,ট্যাগ অফিসার পীরগাছা এএফএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, রায় মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথী দাস,
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসের আব্দুর রহিম,উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম,আমার বাড়ি আমার খামার প্রকল্পের আবুল কালাম আজাদ,মেহেদুল ইসলাম।
সমাজ সেবক ও বিশিষ্ঠ ব্যবসায়ী একে এম কাওসার আলী খোকন সরকার,গোলাম মোস্তফা নয়ন,সোহান রহমান রুবেল,এনামুল হক,আব্দুল জলিল,ইদ্রিস আলী,মিলন মিয়া প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.