
মোঃ আসাদুজ্জামান বাচ্চু : মুন্সীগঞ্জের সিরাজদিখানে বি’ইয়ার উদ্যোগে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন মুন্সীগঞ্জ -01 আসনের সাংসদ মাহী বি চৌধুরী। জাতীয় পর্যায়ের অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান বি’ইয়ার দেশব্যাপী তরুন উদ্যোক্তা তৈরি কর্মসূচীর অংশ হিসাবে আজ উপজেলার কমিউনিটি ক্লিনিক বিল্ডিং-এ বেলা সাড়ে এগারটায় Basic Digital Skills Training প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা হলো।
প্রধান অতিথির বক্তব্যে মাহী বি চৌধুরী বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বি’ইয়ার এই ডিজিটাল ট্রেনিং। তিনি বলেন- আগামী এক বছরে সিরাজদিখান-শ্রীনগরে পাঁচ হাজার তরুন-তরুনীকে জবসীকার নয় বরং এন্টারপ্রেনার হিসাবে গড়ে উঠতে সাহায্য করা হবে।গ্রামে বসেই জাপানের আলী বাবার প্রোডাক্টস কীভাবে ইউরোপের এমাজনের কাছে বিক্রি করা যায় সে বিষয়ে বি’ইয়া তরুনদের ট্রেনিং দিয়ে থাকে।রাজনীতির পাশাপাশি আমি সামাজিক আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করতে চাই। প্রশিক্ষনার্থীদের উদ্দেশে তিনি বলেন-নারীর ক্ষমতায়ন তক্ষণই হবে যখন নারীরা আয় করতে শিখবে।
নারীকে ঘরে-বাহিরে কথা শুনতে হবে না,নির্যাতিত হতে হবে না।উপার্জন বৃদ্ধির সাথে সাথে নারীর পারিবারিক,সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান বৃদ্ধি পাবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বি’ইয়ার নির্বাহী পরিচালক আশফাহ হক লোপা অনলাইনে সংযুক্ত হয়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং বলেন চাকুরীর পিছনে না ছুটে কীভাবে নিজেই কর্মসংস্থান সৃস্টি করা যায় সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।ঘরে বসে কীভাবে দেশ-বিদেশে ব্যবসা করা যায় সেই বিষয়ে ট্রেনিং দিয়ে তরুন-তরুনীদের স্বাবলম্বী করাই বি’ইয়ার একমাত্র উদ্দেশ্য। প্রজেক্ট ডিরেক্টর জাহিদ হোসেন কিংশুক জানান প্রোগ্রামের প্রথম ধাপে পণের জন তরুনীকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণের আওতায় নেয়া হয়েছে।
তিনি আরো বলেন উপজেলা পর্যায়ে এটা আমাদের প্রথম কর্মসূচী।পরবর্তীতে প্রত্যেক ইউনিয়নে একটি করে প্রশিক্ষণ কেন্দ্র চালু করার লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলছি।প্রশিক্ষণে অংশ নেয়া তরুণী শান্তা ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন- “আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিগত তিন মাস যাবৎ আমি বি’ইয়ার সাথে আছি।আমার দারুন ভালো লাগছে।ইতোমধ্যেই আমি একটি বুটিক হাউজ ও কসমেটিকস শপ চালু করেছি।আমার অধীনে দশজন তরুণ-তরুণী কাজ করছে।আমরা মুন্সীগঞ্জসহ বেশ কিছু জেলায় অনলাইনে আমাদের বিভিন্ন প্রডাক্টস বিক্রি শুরু করেছি”।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ,ভারপ্রাপ্ত ইউএনও আহমেদ সাব্বির সাজ্জাদ,উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস-চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ,বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু,উপজেলা বিকল্প ধারার সভাপতি এটিএম রূহুল আমীন,লতব্দী ইউনিয়নের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সায়েম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা,সমাজ কল্যাণ কর্মকর্তা দীপালী সাহা,
উপজেলা বিকল্পধারার সেক্রেটারি বজলুর রহমান বেপারী,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চন্দন,উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ বাবুল,শহীদ ঢালী,খায়ের বেপারী,মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিছুর রহমান, যুবধারার সভাপতি সাইফুল ইসলাম মিন্টু,সেক্রেটারী ইলিয়াস হোসেন শাওন,
সহ-সভাপতি দুলাল সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ খান, আরিফ হোসেন বেপারী,হাবিবুর রহমান বাবু,সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন গণি,যুবধারার নেতা শেখ মহিউদ্দিন সায়েম,শামীম বেপারী,মামুন মোল্লা,তুহিন বেপারী,মোঃ শাহীন প্রমুখ। বি’ইয়ার অনুষ্ঠান শেষে সাংসদ মাহী বি চৌধুরী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে বেলা একটায় উপজেলা মিলনায়তনে এক আকষ্মিক মতবিনিময় সভায় মিলিত হন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান