হোম » প্রধান সংবাদ » সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এসআই নিহত

সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এসআই নিহত

সাহিদুল আলম, সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ  চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দূর্ঘটনায় কর্তব্যরত অবস্থায় হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার এসআই (উপ পরিদর্শক) নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ইউনিটেক্স কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহবুবুর রহমান (৪৬)। তিনি বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক পদে কর্মরত ছিলেন ছিলেন। নিহত এসআই মাহবুব কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিয়া গ্রামের মৃত তফাজ্জল রহমানের পুত্র। এ ঘটনায় নোমান নামে এক কনস্টেবলও আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়বকুণ্ড বাজারে সবজি নামানোর সময় একটি দাঁড়ানো ট্রাককে আরেকটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বার আউলিয়া হাইওয়ে থানার সাব এসআই মাহবুবুর রহমান কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে।

বাঁশবাড়িয়া এলাকার ইউনিটেক্স মিলের সামনে দাঁড় করায়। এসময় চট্টগ্রামমুখী অপর একটি ট্রাক কাভার্টভনটিকে পিছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের সামনে দাড়িঁয়ে থাকা এস আই মাহবুব গুরুত্বর আহত হয়।

এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগির বলেন, “দূর্ঘটনা ঘটিয়ে পালায়নরত একটি কাভার্ডভ্যানকে থামানোর একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে খামানো কাভার্ডভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা এসআই মাহবুব রহমান গুরুতর আহত হন। তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!