
জাহেদুর রহমান সোহাগ,রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোদালা ইউনিয়নের চৌধুরী ঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম এই অভিযান চালিয়েছেন। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
সূত্রে জানা গেছে, উপজেলার কোদালা ইউনিয়নের চৌধুরী ঘোনা এলাকায় নদীর তীরবর্তীতে দীর্ঘদিন
ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি বালু খেকো চক্র। বালু উত্তোলন ও ট্রাকে
পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে। এমন গোপন তথ্যের
ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি
ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। তবে এ ঘটনায়
ড্রেজার মেশিন মালিকসহ কাউকে পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বালু উত্তোলনের ফলে নদী
ভাঙনসহ পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছিল। বালুমহাল আইনে বালু উত্তোলনকারীদের ড্রেজার মেশিন ধ্বংস
করা হয়েছে। এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।’

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান