প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২০, ৬:২৬ পি.এম
জামালপুর সদরের ১৩নং মেষ্টা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুভ উদ্বোধন

রবিউল হাসান লায়ন,জামালপুর: ""মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার "" পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ জামালপুর মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,ইভটিজিং, কিশোর গ্যাং রোধকল্পে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ সালেমুজ্জামানের তত্বাবধানে ""আপনার পুলিশ ""আপনার পাশে""এবং বিট পুলিশিং বাড়ি-বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই অঙ্গীকারকে সামনে রেখে এবং পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে রোববার ২০- সেপ্টেম্বর দুপুরে জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের হাজিপুর সরকারি বিদ্যালয় মাঠে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর - ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ মোজাফফর হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অপরাধ শাখার সীমা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহ শিবলী সাদিক,
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জান, নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ আব্দুল লতিফ মিয়া। সভায় সভাপতিত্ব করেন মেষ্টা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক বাবু। এছাড়াও উপস্তিত ছিলেন জন প্রতিনিধি, ইমাম,রাজনৈতিক নেতৃবৃন্দ,অ- রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক,বুদ্ধিজীবী, সাংবাদিক ছাড়াও এলাকার বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি বক্তব্যে বলেন, জুয়া, মাদকের বিরুদ্ধে পুলিশের আরো কঠিন তৎপর হতে হবে। এছাড়াও তিনি বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা বলেন। বিট পুলিশিং কার্যক্রমের ব্যাখ্যা দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার ও শাহ শিবলী সাদিক বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাপুলিশ পরিদর্শকের তত্ত্বাবধানে মানুষের ঘরে ঘরে সেবা পৌছে দেয়ার জন্য সারা বাংলাদেশে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
মানুষকে আর কষ্ট করে কোন অভিযোগ নিয়ে জামালপুর থানায় যেতে হবে না।পুলিশেই যাবে মানুষের কাছে। এখন থেকে কোনো সেবা গ্রহণকারীকে থানায় যেতে হবে না। পুলিশই আপনার দ্বারে-দ্বারে ঘুরবে এবং স্ব-স্ব ওয়ার্ডে স্থাপিত কার্যালয়ে ভুক্তভোগীরা তার অভিযোগ জানাতে পারবে। বিট পুলিশিং কার্যালয়ের আওতায় ২জন পুলিশ কর্মকর্তাসহ ৭জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।এর মধ্যে মেষ্টা ইউনিয়ন বিট পুলিশিং অফিসার হিসেবে দায়িত্ব পেলেন জামালপুর সদর থানার এসআই মুনসুর আলী।
বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকায় মাদক, জুয়া, বাল্যবিয়েসহ সব ধরণের সমাজবিরোধী তৎপরতা নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া যে কোনো ধরণের ঝুঁকি নিরসনে কাজ করবে বিট পুলিশিং দল। মেষ্টা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গ্রাম গুলোতে সকল প্রকার অপরাধ নির্মূলে আমরা বিট পুলিশিং কার্যক্রমকে সর্বাত্মক সহায়তা করবো এবং বর্তমানে মেষ্টা ইউনিয়ন পরিষদের ভবনের একটি রুম বিট পুলিশিং অফিস হিসেবে ব্যবহার করা হবে এবং মাদকের সাথে পুলিশের কোন আপোস নেই।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.