প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২০, ১:৫১ পি.এম
পাটগ্রামে ছাত্রলীগ নেতার উদ্যোগে তিন দরিদ্র শিক্ষার্থী পেল ভর্তির জন্য অর্থ সহায়তা

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভর ব্যক্তিগত উদ্যোগে তিন দরিদ্র শিক্ষার্থীকে কলেজে ভর্তির জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর দুপুরে বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার সহ সহকারী শিক্ষকবৃন্দ।
সহায়তাপ্রাপ্তরা হলেন, মোছা. জান্নাতুল ফেরদৌস রিফা , মোছা. তাবাসসুম তামান্না ইজি ও শ্রাবন্তী রানী প্রামানিক জয়া। তাঁরা চলতি ২০২০ সালে বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ ও দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে শিক্ষা বৃত্তিও পেয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.