হোম » প্রধান সংবাদ » রাজশাহী নগর পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ আটক ৪৫

রাজশাহী নগর পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ আটক ৪৫

মু.তামিম সিফাতুল্লাহঃ- রাজশাহী নগর পুলিশের অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে শুরু করে আজ শনিবার ভোর পর্যন্ত তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস।
গত ২৪ ঘন্টায় (১৯/০৯/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১২ জন, রাজপাড়া থানা-০৮ জন, চন্দ্রিমা থানা-০৫ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০৫ শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০৩ জনকে আটক করে।
যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৭ জন মাদকদ্রব্য ও ০২ জনকে অস্ত্রসহ এবং অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ আকাশ  রিশান (১৯), (২) মোঃ রবিন (২০)দ্বয়কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ আলমগীর হোসেন (২৩)কে ৩০ গ্রাম হেরোইন সহ আটক করে, (৪) মোঃ শাহীন আলী (২৮)কে ৫.৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (৫) মোঃ পারভেজ পাওয়ার (৫০)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ কালূ  বাবু(৫০), (২) মোঃ আব্দুর রহিম (২৫)দ্বয়কে ৪২ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ মনিরুল ইসলাম ভোলা (৩৫)কে ২৭ গ্রাম হেরোইন সহ আটক করে
চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ শরিফুল ইসলাম  শরিফ (২৫)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ বুলবুল (৪০), (২) মোঃ হায়দার আলী (৩৩)দ্বয়কে ৩.১০ গ্রাম হেরোইন সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ মিনহাজুর রহমান মিন্টু (৩৫)কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।
শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ রাজু আহম্মেদ (৩০)কে ১.৫ গ্রাম হেরোইন সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ সাজ্জাদ হোসেন(৪২)কে ০৪ কেজি ১৫ গ্রাম গাঁজা সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ উজ্জল(৩৮)কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ বাবু  শামীম হোসেন বড় বাব (৪৫)কে ১৯ গ্রাম হেরোইন সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ আফজাল হোসেন (৩৮)কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) শ্রী প্রতাপ সরকার (৪২), (৩) মোঃ শহিদুল হাসান  রনি (৩৫)দ্বয়কে ০১ টি বিদেশী সচল কাটা বন্দুক সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!