প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২০, ১১:২৬ এ.এম
বগুড়ায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন”ড্রেজার মেশিন ও নৌকাসহ আটক ০৩

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের আওলাকান্দি ঘাট থেকে প্রায় ৩ কিলোমিটার পুুর্বে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৪টি ড্রেজার মেশিন, ৪টি বড় নৌকাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের আওলাকান্দি গ্রামের ইব্রাহীম প্রামানিকের ছেলে মিঠু মিয়া, আওলাকান্দির কালিয়ান গ্রামের তালেব আলী আকন্দের ছেলে জোবায়ের হোসেন এবং ধুনট উপজেলার শহরাবাড়ী গ্রামের মৃত সেকেন্দার মন্ডলের ছেলে সাইফুল ইসলাম।
এবিষয়ে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করে বলেন,বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম বার মহোদয়ের নির্দেশনায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা হচ্ছে।
শনিবার ভোর রাত ৪টার সময় যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় উল্লেখিত মালামাল জব্দ সহ মিঠু মিয়া, জোবায়ের হোসেন ও সাইফুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.