
সুনামগঞ্জ প্রতনিধিরঃ সুনামগঞ্জের সাংবাদিকদের প্রাচীন সংগঠন ঐতহ্যিবাহী সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের উকিলপাড়াস্থ কার্যালয়ে সাধারণ সভা শেষে প্রত্যক্ষভোটে এই নির্বাচন অনুষ্ঠতি হয়। উপস্থিত ৩৩ জন ভোটারের নিরঙ্কুশ ভোটের মাধ্যমে সভাপতি পদে সাবেক সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানা রাব্বানী, সিনিয়র সহ সভাপতি পদে বিজন সেন রায় ও সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ শেরগুল আহমেদ,
নির্বাহী সদস্য পদে সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহকে পুনঃরায় নির্বাচতি করা হয়। এসময় বিনা প্রতিদ্ব›দ্বতিায় দপ্তর সম্পাদক পদে শহীদনূর আহমদেকে নর্বিাচতি করা হয়। এছাড়াও প্রত্যক্ষভোটে সহ সভাপতি পদে মাহবুবুর রহমান পীর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমনিুল হক, কোষাধ্যক্ষ পদে ফুয়াদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতি পদে সিরাজুল ইসলাম শ্যামল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহরিয়ার সুমন ও র্কাযনির্বাহী সদস্য পদে রওনক আহমদ বখত(মনোনীত), মামুম হেলাল, অরুন চক্রবর্তী, ফরিদ মিয়া ও বিশ্বজিৎ সেন পাপনকে নির্বাচিত করা হয়েছে।#