
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাচন কে সামনে রেখে বিভিন্ন জায়গায় নির্বাচনী হাওয়া বয়তে শুরু করেছে। এ উপলক্ষে পৌর এলাকার চন্ডিবের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মেয়র প্রার্থী জুলফিকার আলী কাইয়ুম এর সমর্থনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব নিজ গ্রাম ভৈরব চন্ডিবের মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় হল রুমে ৯ ওয়ার্ডের আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর হাজী মোমেন মিয়া। ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইয়াসির আরাফাতের পরিচানায় উক্ত মতবিনিময় সভায় জুলফিকার আলী কাইয়ুমের সমর্থনে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম খান, পৌর আওয়ামীলীগের উপদেষ্টা হাজী সুলতান উদ্দিন বাচ্চু, পৌর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ফরহাদ মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুজন আহমেদ,পৌর যুবলীগের সহ সভাপতি জিল্লুর রহমান, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আবির, যুবলীগ নেতা সোহরাব প্রধান প্রমূখ।
এসময় এলাকাবাসীর পক্ষে অনেকে বলেন যেহেতু দীর্ঘ বছর ধরে আমাদের এলাকা থেকে কোন প্রার্থী হয়নি কিন্তু এবার জুলফিকার আলী কাইয়ুম এর মত একজন যোগ্য প্রার্থী পেয়েছি। আমরা দলমত নির্বিশেষে সবাই তার জন্য পৌরবাসীর নিকট ভোটের জন্য ঝাপিয়ে পড়ব। আমাদের চন্ডিবের একটি বিশাল এলাকা। এখানে ২ ওয়ার্ড প্রায় ২২ হাজার ভোট রয়েছে। একতা থাকলে আমরা নিজেরাই একজন মেয়র বানাতে পারি।
মত বিনিময় সভায় দলের নেতৃস্থানীয়রা বলেন, জুলফিকার আলী কাইয়ুম যদি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে আসতে পারে, তাহলে তার পক্ষে কাজ করব। নতুবা দলের বিপরীতে গিয়ে আমরা কোন কাজ করতে পারব না। তবে কাইয়ূম নৌকা প্রতীক পাওয়ার জন্য আমরা ৯ নং ওয়ার্ডের আওয়ামী পরিবার আপ্রাণ চেষ্টা করব।
সভায় মেয়র প্রার্থী জুলফিকার আলী কাইয়ুম বলেন আমি মেয়র হতে পারলে ভৈরব কে ডিজিটাল রুপে রুপান্তরিত করব। আমাদের প্রধান মন্ত্রীর অঙ্গীকার হলো ডিজিটাল বাংলাদেশ গড়া। তাঁরই অঙ্গীকার কে বাস্তবে রুপান্তরিত করতে কাজ করব। তাছাড়া নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। আমি ভৈরব কে একটি অাধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই।