
মোঃ আসাদুজ্জামান বাচ্চু (সিরাজদিখান,মুন্সিগঞ্জ): বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কোলা ইউনিয়ন পরিষদের চার বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।আজ শুক্রবার বাদ আছর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলাধীন নিজ জন্মস্থান কোলা গ্রামের মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি পচিঁশ বছর সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দশ বছর সভাপতির দায়িত্ব পালন করেন।
জানাজায় শরীক হন মুন্সীগঞ্জ -01 আসনের সাংসদ মাহী বি চৌধুরী,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন,বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু,উপজেলা বিকল্প ধারার সভাপতি এটিএম রূহুল আমিন, লতব্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা,সহ-সভাপতি মোতাহার হোসেন,যুগ্ম সম্পাদক আতাউর রহমান, বিকল্প ধারার সাধারণ সম্পাদক বজলুর রহমান বেপারী,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চন্দন, উপজেলা যুবদলের সভাপতি ইয়াছিন সুমন,যুবধারার সভাপতি সাইফুল ইসলাম মিন্টু,সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শাওন,কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কপাসের হোসেন, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী কামরুজ্জামান লিপু,
বিকল্প ধারার নেতা হাজী মাসুদ ইসহাক পারভেজ,কবির হোসেন মেম্বার,দুলাল সরদার,হাফিজুর রশিদ খান,আরিফ হোসেন বেপারী,হাবিবুর রহমান বাবু,মাসুদ বিন গণি,মামুন মোল্লা,মাহফুজ প্রমূখ। জানাজা শেষে স্থানীয় সাংসদকে নিয়ে পুস্পস্তবক অর্পন করেন এবং গার্ড অব অনার প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার,উপজেলা (ভূমি) সহকারী কমিশনার আহমেদ সাজ্জাদ পারভেজ ও সিরাজদিখান থানার পুলিশ সদস্যগণ।