প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২০, ৮:০৬ পি.এম
সন্দ্বীপে করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ

মুহাম্মদ ইয়াছির আরাফাতঃ সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সমাজকর্মী আলহাজ্ব নোয়াব উল্লাহ্ কোম্পানির সৌজন্যে ও সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) সারিকাইত বাংলা বাজার চৌরাস্তা মোড়ে দরিদ্র ৩০০ জন জলদাস ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক, সাবান ও হ্যান্ড সেনিটাইজেশন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা এম এ মেহরাব খান। বিশেষ অতিথি ছিলেন- সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি কাজী ফোরকান উদ্দীন মেম্বার , সারিকাইত ০৫ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান, সন্দ্বীপ আবহানী ক্রিড়া চক্রের অর্থ সম্পাদক মাষ্টার মামুনুর রশীদ।
সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মহি উদ্দীন খান, দপ্তর সম্পাদক আবদুর রহমান ইমন, সদস্য জাতীয় দৈনিক গনমানুষের আওয়াজ সন্দ্বীপ প্রতিনিধি মুহাম্মদ ইয়াসির আরাফাত,দৈনিক আলোর দিগন্তর সন্দ্বীপ প্রতিনিধি সবুজ দাস,০২নং ওয়ার্ড যুবলীগ সম্পাদক জিয়াউর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৈশ্বিক এ মহামারীতে করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণের মত মানবিক উদ্যোগ গ্রহনের জন্য সন্দ্বীপ অনলাইন প্রস ক্লাব কে ধন্যবাদ জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.