
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে জোড়গাছা বাঙ্গালী নদীর ব্রীজ সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনভর ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের মেশিন, বালু বাহী ট্রাক এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
জানা যায়,বৃহস্পতিবার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়া এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দেওয়ান আকরামুল হক পুলিশের সহায়তায় জোড়গাছা বাঙ্গালী নদী সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের ১টি মেশিন,বালু বাহী ৫টি ট্রাক এবং ১টি মোটরসাইকেল জব্দ করেছেন। পরে সেগুলো উপজেলা চত্বরে নিয়ে যাওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়া বলেছেন, অবৈধ বালু উত্তোলন কারী দুর্বৃত্তরা অভিযানের সংবাদ পেয়ে নৌকায় করে নদী পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে কোন জেল জরিমানা করা যায়নি।তিনি আরো বলেছেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন শুন্য সহনশীলতা নীতির মাধ্যমে অভিযান’ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় জনসাধারণ বলেছেন, অবৈধ বালু উত্তোলন করার ফলে অনেক কৃষি ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর বালু বাহী ট্রাক চলাচলে প্রয়াত সাংসদ আব্দুল মান্নান এমপি মহোদয়ের অবদান পাঁকা রাস্তা গুলো ভেঙে খানাখন্দে এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।এই অভিযানে তারা উপজেলা প্রশাসন কে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান