
(মীরসরাই) চট্টগ্রাম প্রতিনিধি: টেলিভিশনে কার্টুন দেখা নিয়ে ভাইয়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক তরুনী আত্মহত্যা করেছে। মীরসরাইয়ে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় এঘটনা ঘটে। নিহত তরুনী একই এলাকার মৃত শাহজাহানের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মোবাইলে ডরিমন কার্টুন দেখা নিয়ে ছোট ভাই রিফাত হোসেন (১০) এর সাথে অভিমান করে সে ঘরের ভেতরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সন্ধ্যা ৬ টায় তার মৃতদেহ উদ্ধার করে থানার উপ-পরিদর্শক নিভাস কুমার। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান