কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের সংস্কৃতি অঙ্গণের প্রিয়মুখ সুরঙ্গম শিল্পী গোষ্ঠীর সভাপতি,
কৃষি বিভাগের উদ্যমী কর্মকর্তা এবিএম হামিদুল হক মুকুল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বেশ কিছুদিন
ধরে কিডনীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামের সন্তান এবিএম হামিদুল হক মুকুল দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার প্রতিষ্ঠিত সুরঙ্গম শিল্পী গোষ্ঠী জেলায় সংস্কৃতিচর্চা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করেছেন সাপ্তাহিক শুরূক পরিবার।