
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ০২ নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন, ওই ইউনিয়নের প্রায়ত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের ছেলে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।
জানা গেছে, লালমনিরহাটের ৬টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৬ টি ইউনিয়নে আগামী ২০ অক্টোবর উপ নিবার্চন অনুষ্ঠিত হবে। সম্প্রতি সময়ে করোনায় আক্রান্ত হয়ে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান ডা: আতিয়ার রহমান মারা যান। এছাড়াও জেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিভিন্ন রোগে মারা যান। ফলে ওই সব শুন্য পদে উপ নিবার্চন ঘোষনা করেন নিবার্চন কমিশন। আগামী ২০ অক্টোবর ওই পদের বিপরীতে উপ নিবার্চন অনুষ্ঠিত হবে।
তাই জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ শূন্য থাকায় উক্ত ইউনিয়নে আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে থাকছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল। এছাড়াও তিনি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজে এর অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন।
জানা গেছে, এ বছর করোনা কালীন এবং ভয়াবহ বন্যার সময়ে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল গড্ডিমারী ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন নিজের সাধ্যমত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন নিজেকে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে উৎসর্গ করতে চান। রাজনৈতিক জীবনে গরীব দুঃখি মানুষের পাশে থেকে অসহায় মানুষের সেবা করে চলেছেন সবসময়। এছাড়াও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের দুঃসময় দলে পাশে থেকে দলের সকল নিয়মনীতি মেনে কাজ করে আসছে। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং উদীয়মান নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি সাধারণ ভোটাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে আছেন।
উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ভোটারদের সাথে কথা হলে তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ডা: আতিয়ার রহমান এর সুযোগ্য সন্তান অধ্যক্ষ শ্যামল আমাদের সকল বিপদে এগিয়ে আসে, সে সবসময় আমাদের পাশে থাকে। তাছাড়াও তিনি একজন সৎ,নিষ্ঠাবান,গরীব দুঃখী মানুষের বন্ধু, নিঃস্বার্থ নেতা শ্যামলকেই ভোট দিয়ে নির্বাচিত করে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, তার জন্য দোয়া করি।
আরো জানা যায়, গড্ডিমারী ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের কাছে প্রিয় ব্যক্তিত্ব তিনি।এছাড়াও যুবসমাজের প্রিয় মানুষ হয়ে উঠেছেন। তাকে ঘিরেই ওই ইউনিয়নের মানুষ উন্নয়নের স্বপ্ন দেখছেন। অত্র ইউনিয়নের সাধারণ মানুষ তাকে আগামী উপ- ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এবিষয়ে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল সবার কাছে দোয়া ও সহোযোগিতা চেয়েছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২