
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোর শহরের মল্লিকহাটি এলাকা থেকে গাজা ও হেরোইন ও অন্যনান্য মাদক সেবন করার সামগ্রী সহ ১৭ ব্যক্তিকে অটক করেছে র্যাব। বুধবার রাত্রী সাড়ে ৯টার দিকে র্যাবের সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল তাদের আটক করে। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ এর একটি অপারেশন দল ইং ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখ ২১:৩০ ঘটিকার সময় নাটোর জেলার সদর থানাধীন মল্লিকহাটি গ্রামস্থ এলাকয় অভিযান পরিচালনা করে মাদক সংরক্ষণ,
বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে (ক) গাঁজা-০৫ গ্রাম, (খ) হেরোইন-০৫ মিলি গ্রাম, (গ) কলকি-০২ টি, (ঘ) কাঠের টুকরা-০১ টি, (ঙ) গ্যাস লাইট-০৩ টি, (চ) কাটার-০১ টি, (ছ) কাঁচি-০১ টি, (জ) মোবাইল ফোন-০৭ টি, (ঝ) সিম কার্ড-০৮ টি, (ঞ) মেমোরী কার্ড-০৬ টি সহ আসামী ১। মোঃ মাহবুব রহমান (২২), পিতা- মোঃ হোসেন, ২। মোঃ আলামিন (২৩), পিতা- মোঃ জালাল, ৩। মোঃ মমিন আলী (২৩), পিতা- মোঃ মনতাজ আলী, সর্ব সাং-লোচনগড়, ৪। মোঃ বিপ্লব (২৮), পিতা- মোঃ সামসু, সাং- (বড়হরিশপুর) গুনারীয়া, ৫। মোঃ ফারুক হাসান (২২), পিতা-মোঃ আবু সিদ্দিক হোসেন, , সাং- লোচনগড়, ৬। মোঃ রহমত ব্যাপারী (৪০), পিতা- মৃত রুহুল আমিন ব্যাপারী, সাং-উত্তর চৌকিরপাড় রথবাড়ি, ৭।
মোঃ রনি ব্যাপারী (৩৫), পিতা- শাহ আলম ব্যাপারী, সাং-উত্তর চৌকিরপাড় কালুর মোড়, ৮। মোঃ আবু কালাম (৪৫), পিতা-মৃত জান মোহাম্মদ, ৯। মোঃ আব্দুস সাত্তার (৫০), পিতা-মোঃ সাইদুল্লাহ, ১০। মোঃ মাসুদ হোসেন (২২), পিতা-মোঃ নুরু, সর্ব সাং- সাং- বনবেলঘড়িয়া, ১১। তামীম হোসেন (২০), পিতা- মোঃ শরীফুল, সাং-বড় হরিশপুর চেয়ারম্যানপাড়া, ১২। মোঃ আবু বক্কর (২৩), পিতা- মোঃ হান্নান গাজী, সাং-উত্তর আলাইপুর, ১৩। মোঃ মনির প্রামানিক (৩২), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- রথবাড়ি রাজাপুর, ১৪। আশরাফ (৩০), পিতা-মোঃ হান্নান, সাংÑ চক আমহাটি, ১৫। মোঃ নাজমুল (২৩), পিতা- মোঃ মমিন,
সাং- রথবাড়ি, ১৬। মোঃ সেলিম মিয়া (৩০), পিতা-মৃত খোরশেদ আলম খোকা, সাং-ছাতনী মধ্যপাড়া, ১৭। মোঃ শহীদ (৩৮), পিতা-মোঃ মজিবর প্রামানিক, সাং-গোয়ালডাঙ্গা, সর্ব থানা ও জেলা-নাটোরগণকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে আসিয়া উল্লেখিত স্থানে একত্রিত হইয়া মাদক সেবন করিতেছিল বলিয়া সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা রয়েছে।