প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২০, ৪:১৪ এ.এম
তিতাসে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার ।।

বাবুল আহমেদ,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার তিতাসে নিখোঁজের ৪ দিন পর ছাফর আলী (৮৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ । আজ ১৪/০৯/২০২০ সোমবার দুপুরে উপজেলার ডাবুরভাঙ্গা গ্রামের একটি ঝোপ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
এলকাবাসী সুত্রে জানা গেছে গত শুক্রবার মাগরিব নামাজের পর ছাফর আলী তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন । এলাকায় মাইকিংসহ অনেক খোঁজাখুজির পর তার কোন সন্ধান না পেয়ে ছাফর আলীর বড় ছেলে আব্দুল কাদির খোকন তিতাস থানায় একটি নিখোঁজ ডায়রি করেন এবং সোমবার সকালে মৃতের বড় ছেলে স্থানীয় লোকজন নিয়ে আবারও নিখোঁজ ছাফর আলীকে খুঁজতে বের হন । এক পর্যায়ে একই গ্রামের আবুল হোসেনের বাগান বাড়ির ঝোপে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ দেখতে পান । লাশটি দেখতে পেয়ে স্বজনরা তিতাস থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান ।
এ ব্যাপারে নিহতের জৈষ্ঠ ছেলে আ: কাদির খোকনের মতামত জানতে চাইলে তিনি জানান বাবার মৃতদেহ দেখে আমি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছি এবং আমি এখনই কিছু বলতে পারছি না তবে বিষয়টি সন্ধেহজনক তিতাস থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটা হত্যা না অন্য কিছু তা জানা যাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.