
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে ফেন্সিডিল ও ইয়াবাসহ ১জন আসামি পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃত আসামি হলো নাজমুল ইসলাম। সে জীবননগর পৌরশহরের দৌলৎগঞ্জ হ্যালিপ্যাড এলাকার শেখ মমিনুল ইসলামের ছেলে। রবিবার (১৩ই সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের সময় তাকে আটক করে জীবননগর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রকি মণ্ডল, এএসআই মোঃ কামরুজ্জামান এবং এএসআই হুমায়ন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরশহরের নারায়ণপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় আসামি নাজমুল ইসলামকে ১২ বোতল ফেন্সিডিল ও ৩২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সোহরাব ব্যাপারীর ছেলে মামুন নামের অপর ১জন আসামি পালিয়ে যায়। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়। তবে সে জীবননগরে শ্বশুর বাড়িতে থেকে মাদক ব্যাবসা পরিচালনা করে। আটককৃত আসামিসহ মামুনকে পলাতক আসামি করে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২