হোম » প্রধান সংবাদ » বগুড়া সারিয়াকান্দিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করলেন-সাহাদারা মান্নান এম পি

বগুড়া সারিয়াকান্দিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করলেন-সাহাদারা মান্নান এম পি

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বাঙ্গালী নদীতে পোনা মাছ অবমুক্ত করলেন-সাহাদারা মান্নান এম পি। জানা যায়,২০২০-২১ অর্থ বছরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়,প্লাবণ ভুমি,সরকারী প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করনের আওতায় উপজেলার হিন্দুকান্দি বাঙ্গালী নদীতে পোনা মাছ অবমুক্ত করেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এম পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া,উপজলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতি,উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাইম আহমেদ, চালুয়াবাড়ীর ইউপি চেয়ারম্যান শওকত আলী,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক  রেজাউল করিম,কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম দুখু প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!