প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২০, ৮:০৯ পি.এম
নাটোরের সিংড়ায় কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ

মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় খরিপ-২/২০২০-২১ অর্থ বছরে মাসকালাই ও সবজি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে-প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বরে এই বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি।
অনুষ্ঠানে ৮০জন কৃষকের মাঝে কাসকালাই বীজ এবং ৬০০ জন কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানুর সভাপতিতে এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর সভার মেয়র জান্নাতুল ফেরদৌস,কৃষি অফিসার মোঃ সাজ্জাদ হোসেন সহ অন্যরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.