প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২০, ১২:১২ পি.এম
মোংলায় হরিণের মাংসসহ আটক ১

শেখ নাইম ইসলাম,মোংলা প্রতিনিধি : মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার(১১সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শেহলাবুনিয়া এলাকা হতে তাকে আটক করা হয়। মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার সেকেন্ড অফিসার মো: জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা শুক্রবার রাতে শেহলাবুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় শেহলাবুনিয়ার রামপাল ষ্টোরের সামনে থেকে ১০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদার (৪০) কে হাতেনাতে আটক করে অভিযানকারীরা।
বাচ্চুর কাছে পাওয়া ব্যাগের মধ্যে হরিণের মাংস ছাড়াও মাথা এবং পা রয়েছে। বাচ্চু পৌর শহরের কুমারখালী এলাকার বাসিন্দা। বাচ্চু বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো: মজনু হাওলাদারের ছেলে। এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারী চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.