
আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধি:-ভালুকায় জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমি উদ্যোগে দোয়া,মিলাদ মাহফিল ও জনসাধারন এবং অসহায়দের খাবার (খিচুরি) বিতরন করেছেন জেলা আওয়ামীলীগ নেতা হাজ্বী রফিক।১১ই সেপ্টেম্বর শুক্রবার জুমআর নামাজের পর ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক,হবিরবাড়ী ইউনিয়নের মাষ্টারবাড়ীর বিশিষ্ট সমাজ সেবক,
শিক্ষানুরাগি,হাজ্বী মোঃ রফিকুল ইসলামের ৫০তম জন্মদিন উপলক্ষে নিজ উদ্যোগে দোয়া,মিলাদ মাহফিল ও জনসাধারন এবং স্কুল,মাদ্রাসার শিক্ষার্থী সহ অসহায়দের খাবার (খিচুরি) বিতরণ করেছেন।এসময় হাজ্বী রফিকুল ইসলামের সুস্থ্যতা ও সার্ভিক সাফল্য,দীর্ঘায়ু কামনা করে দোয়া,মিলাদ এবং দেশে করোনা কালীন দুঃসময় এবং সকলের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এসময় স্থানীয় নেতাকর্মিসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।