
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ:
মেয়ের জামাইকে বিমান বন্দরে পৌঁছে দিতে এসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার মো. স্বপন মিয়া নামের এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুর ব্রীজে তিনি খুন হয়েছেন। সোনারগাঁ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত স্বপন মিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মমিনবাড়ি কৃষ্ণনগর এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে কাচঁপুর ব্রীজের পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী কাঁচপুর এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ীর রবাত দিয়ে পুলিশের এসআই ইয়াউর রহমান বলেন, বৃহস্পতিবার ভোর পৌনে ৫ টার দিকে কাঁচপুর ব্রীজ থেকে গলায় ছুরিকাঘাত এক ব্যক্তি গলায় হাত চেপে ধরে দৌড়ে নীচের দিকে নামতে ছিল। নীচে নেমে হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, কাঁচপুর ব্রীজের ঢালু থেকে রক্তাক্ত আবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২