প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২০, ৬:০৫ পি.এম
বগুড়া শেরপুরে পাঁচদিন যাবত নিখোঁজ গৃহবধু নাছিমা!

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃবগুড়ার শেরপুরে পাঁচদিন যাবত নিখোঁজ গৃহবধু নাছিমা বিবি(৩৫)কে খুঁজে না পেয়ে শেরপুর থানায় সাধারণ ডায়েরী করেছে তার স্বামী ইমাম মেহেদী হাসান। শেরপুর শহরের উত্তর সাহা পাড়ার বাসিন্দা দুই সন্তানের জননী তথ্য গোপন করে গত বছর ১১ নভেন্বর তারিখে নাছিমার সাথে বিয়ে হয় মেহেদীর সাথে।
মেহেদী জানায়, গত চার সেপ্টেন্বর আন্তজেলা কোচ চালক হিসেবে গাড়ি চালানোর কাজে যান তিনি। পরেরদিন ফোনে দুপরে জানতে পারেন তার স্ত্রী নাছিমা বেগম বাসায় তালা দিয়ে অজানার উদ্দেশ্যে চলে গেছেন। এরপর ফোনে যোগাযোগ করা হলে নাছিমা বেগম কথা না বলে ফোন কেটে দেন। এসময় তার প্রথম পক্ষের মেয়ে মিষ্টি খাতুন ও জামাই রকি মিয়া মেহেদীকে হুমকী ধামকি দেয়। সেইসাথে মেহেদীর বিরুদ্ধে অভিযোগ তোলেন স্ত্রী নাছিমাকে চিকিৎসা না করানো প্রসঙ্গে।
সে কারণে ঘরবাড়িতে তালা ঝুঁলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। এঘটনার পর নাছিমাকে গুম করার অভিযোগ তোলা হয় মেহেদীর বিরুদ্ধে। এ নিয়ে বুধবার দুপুরে শেরপুর থানায় সাধারণ ডায়েরী করেন মেহেদী হাসান। বিষয়টি নিয়ে নাছিমার সেল ফোন ০১৭৮৭ ২৮০৩৮৬ যোগাযোগ করা হলে নাছিমা বেগম জানায়, আমার স্বামী আমাকে ২ লাখ টাকা কাবিন নামা দিয়ে বিয়ে করার পর আমার খোঁজ খবর না নেওয়ায় আমি চিকিৎসার জন্য এক আত্মীয় বাড়িতে আছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.