
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তের জিরো লাইনের একটি কালভার্ট এলাকায় সফিকুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি নাগরিক কে গুলি করে হত্যা করেছে ভারতী সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার সীমান্তের ৩৮০/৪-এস নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে । এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। আমজানখোর ইউপির চেয়ারম্যান মো. আকালু জানান সে উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আব্দুল হকের ছেলে ।
স্থানীয়রা জানায়, নিহত সফিকুল সহ আর কয়েকজন সকালে বাড়ির অদুরে নাগর নদীতে মাছ ধরতে যায় । এক পর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ।দুই সন্তানের বাবা সফিকুলের সঙ্গীরা কোন রকমে প্রাণে রক্ষা পেলেও তবে রক্ষা হয়নি।
বালিয়াডাঙ্গী থানা ওসি হাবিবুল হক প্রধান এই তথ্য নিশ্চিত করে বলেন সে নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয় । ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লেফন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন , এ ঘটনাটি জেনেছেন তিনি।