
গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বীরমুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার সুযোগ্য কন্যা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর দুষ্কৃতকারী কর্তৃক পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের আদমদীঘি উপজেলা কমান্ড কর্তৃক এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন।
গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলার সদর বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার হাফিজার রহমার, আবির খান, শফিউল ইসলাম, আনছার আলী প্রমূখ। এসময় বক্তারা ইউএনও ওয়াহিদা খানের হামলার জোড়ালো প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই হত্যা চেষ্টার সাথে জড়িতদের বিচারের দাবী করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২