
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী-কাকেয়া টেপা-সাপটানা বাজার (নেছারিয়া মসজিদ) সড়কের জহির দেওয়ানীর বাড়ি সংলগ্ন সেতুটি সংস্কারের অভাবে জটিল আকার ধারণ করেছে। তৈরি হয়েছে যেন মরণ ফাঁদ।
বর্তমানে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়েছে। দ্রুত সেতুটি মেরামত করা না হলে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলঘাট ও দূর্গাপুর ইউনিয়ন এবং লালমনিরহাট পৌরসভার অর্ধ লক্ষাধিক মানুষের ভোগান্তিতে পড়বে।
উক্ত সড়কের জহির দেওয়ানীর বাড়ি সংলগ সেতুর উপর মাঝখানে ঢালাই ভেঙ্গে রড বেড় হয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে কয়েকটি বাঁশ দিয়ে সর্তকতার চিহ্ন দেওয়া হয়েছে। মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে সদস্য আব্দুর রহিম বলেন, ঝুঁকিপূর্ণ সেতুর বিষয়ে ইউএনও মহোদয়কে অবগত করেছি। সেতুটির দ্রুত সংস্কার করা হবে।