
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একরামুল হক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার দুপুরে উপজেলা বাজারদেহা এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে ট্রাক্টর ট্রলিতে বালি ভরার সময় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) তরিকুল ইসলাম এ আদেশ দেন।
জানা যায় উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র একরামুল হক বিক্রির উদ্দেশ্যে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) তরিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করে। সহকারী কমিশনার (ভ‚মি) তরিকুল ইসলাম জানান, ২০১০ এর বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একরামুল হককে এ জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২