
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ আজ বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ শিবগঞ্জ উপশাখা আনুষ্ঠান ভাবে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বগুড়া জোন ইভিপি ও জোন প্রধান মোঃ আব্দুস সোবহান এ শাখার উদ্বোধন করেন। সুধী সমাবেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মহাস্থানগড় শাখার এভিপি ও শাখা প্রধান আব্দুল মাজেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, শিবগঞ্জ উপশাখা প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ মোঃ আব্দুর রহমান, অফিসার মিজানুর রহমান, সিনিয়র অফিসার টিএম সবুজ, ব্যবসায়ী আব্দুল মান্নান, ফারুক হোসাইন, শেখ আফছার আলী, শেখ আব্দুস ছাত্তার, মাহেদুল ইসলাম লাকী প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান