প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২০, ১:৩২ পি.এম
রাজশাহী নগর পুলিশের অভিযানে মাদকদ্রব সহ আটক ১৫

মু.তামিম সিফাতুল্লাহ,রাজশাহী প্রতিনিধিঃ- রাজশাহী নগর পুলিশের অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু করে আজ বুধবার ভোর পর্যন্ত তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৩ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন ও দামকুড়া থানা-০১ জনকে আটক করে।
যার মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বোায়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ আঃ রহিম(২৬)কে ০৭ গ্রাম হেরোইন ও ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ আলমগীর মোল্লা(৩৫)কে ১৩ গ্রাম হেরোইন ও ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ শফিকুল ইসলাম শফিক(৩৫)কে ০২ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
পবা থানা পুলিশ (১) মোঃ মাহবুবুর রহমান(৩১)কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ শাহীন আলম(৩২)কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.