
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামীলীগ নেতার হাতে প্রয়াত আওয়ামীলীগ নেতার স্ত্রী শিল্পী খাতুন খুন হওয়ার ঘটনায় সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রয়াত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মন্ডলের মেয়ে ইতি বেগম বাদী হয়ে সোমবার রাতে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রবি মন্ডলকে প্রধান আসামী করে ১৫ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা করেন।
পুলিশ ,এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, চৌগ্রাম মন্ডলপাড়া এলাকায় ৬ বিঘা জমি নিয়ে নিজেদের ভাগী শরীকদের সাথেই দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ গত শনিবার বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষকেই জমিতে যেতে নিষেধ করে। কিন্তু পুলিশের সে নির্দেশ অমান্য করে রবিবার সকালে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রবি মন্ডল জমিতে গিয়ে ধানের চারা লাগাতে শুরু করেন।
এসময় প্রয়াত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস মন্ডলের স্ত্রী শিল্পী খাতুন ও তার দুই বোন জমিতে গিয়ে চাষ করতে বাধা দেয়। এসময় রবি মন্ডলের নেতৃত্বে আইয়ুব, তৌফিকুল, বিলাশ, বজুসহ ৮/১০ জন ধারালো অস্ত্র নিয়ে শিল্পী বেগম ও তার বোন লাভলীর উপর চড়াও হয়। পরে তারা শিউলীর পেটে ডেগার মারলে মাটিতে লুটিয়ে পড়ে শিল্পী। পরে গুরুতর আহত অবস্থায় আহত দুজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিল্পী খাতুনকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম এবং আব্দুল কুদ্দুসের ছেলে সাদ্দামকে আটক করেছে। অপরদিকে নিহত শিল্পী খাতুনের মেয়ে ইতিবেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২