
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে বিনা মূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও উন্নত মানের মাসকলাইয়ের বীজ বিতরণ করা হয়। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মিজান এর পরিচালনায় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফ আলম খান এসব সার ও বীজ বিতরন করেন। আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ।
এসময় কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফ আলম খান বলেন ২০২০-২১ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন ( বীজ ও সার) বিতরণ উদ্ধোধন করা হয়েছে। ভৈরবে একশত কৃষক কে এসব সামগ্রী বিতরণ করা হবে।
বিতরণের সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষক, শ্রমিক, আলেম -উলামা সহ সর্বস্তরের মানুষের মাঝে প্রনোদনার ব্যবস্থা করেছেন। তদ্রূপ কৃষক ভাইদের জন্য শেখ হাসিনার সরকার বিভিন্ন প্রনোদনার ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে তা বিতরণ করা হবে।