হোম » প্রধান সংবাদ » অলংকার মোড়ে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো চসিক

অলংকার মোড়ে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো চসিক

চট্টগ্রাম ব্যুরোঃ   চট্টগ্রাম নগরীর সাগরিকা  থেকে অলংকার মোড় পর্যন্ত সড়কের পাশে সরকারি জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনাগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজনের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব এর নেতৃত্বে এই অভিযানে আইন শৃংখলা বাহিনীর সদস্য ও চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অভিযানকালে রাস্তার উভয় পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে ছিল ভাসমান টং দোকান, ফলের দোকান, বাস কাউন্টারসহ নানাবিধ অবকাঠামো। এ উচ্ছেদের ফলে উক্ত স্থানে ড্রেন সংযোগ সহজতর হবে। এতে জলবদ্ধতা নিরসনসহ পিসি রোডে উন্নয়ন কাজ দৃশ্যমান হবে। দখলমুক্ত এসকল স্থানে পুনরায় অবৈধ স্থাপনা কেউ গড়ে তুললে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি উচ্ছারণ করেছেন চসিক প্রশাসক।
এ প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমি জিরোটলারেন্স নীতিতে অবস্থান নিয়েছি। তাই কাউকে ছাড় দেয়া হবে না। দখলদাররা যতবড় প্রভাবশালী মহলে ছত্রছায়ায় থাকুক না কেন তারা প্রচলিত আইনকে তুয়াক্কা না করে পারবে না। তাই যারা অবৈধ দখলদারকে আশ্রয়, প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে চরম শাস্তি ভোগ করতে হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!