
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের স্কুল শিক্ষক রজিব উদ্দিন সরকার মাল্টা চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন। করোনা ভাইরাস সহ বিভিন্ন রোগ প্রতিরোধে মাল্টার গুরুত্ব অনেক। স্থানীয় বাজারেও এর ব্যাপক চাহিদা রয়েছে। এই ফল এখন বাজারে আসতে শুরু করেছে। স্থানীয়ভাবে উৎপাদিত দেশি মাল্টা সাধারণ মানুষের কাছে ফরমালিন মুক্ত থাকায় চাহিদাও বেশি।
বগুড়া জেলায় দ্রুত সম্প্রসারিত হচ্ছে মাল্টা চাষ। স্থানীয় কৃষকরা অপেক্ষাকৃত উচুঁ জায়গায় কান্দি করে মাল্টার বাগান করছে। কৃষি বিভাগ মাল্টা চাষাবাদে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ দিয়ে কৃষকদের মাল্টা চাষ সম্প্রসারনে কাজ করছে। এই অঞ্চলের উৎপাদিত মাল্টা চাষ লাভজনক এবং মাল্টা ভিটামিন সি সমৃদ্ধ মিষ্টি স্বাদের ফল।
বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের স্কুল শিক্ষক রজিব উদ্দিন সরকার তিনি ২০১৮ সালে ১ একর ১৬শতক জমিতে পিয়ারার গাছের পাশাপাশি ৩৫০টি মালটার গাছ রোপন করেন। বর্তমানে গাছগুলোর প্রায় তিন ফুট উচ্চতা হয়েছে। প্রতিটি মাল্টা গাছে প্রায় ২৫০ থেকে ৩০০টি পর্যন্ত মালটা ধরেছে।
২০১৮ সালে রোপন করা মাল্টা বাগান থেকে ২ বছর পর ২০২০ সাল থেকে ফলন পেতে শুরু করেছেন রজিব উদ্দিন। বর্তমানে তার বাগানে বাম্পার ফলন হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহ শেষে ফলগুলো তুলে বাজারজাত করবেন। মাল্টা চাষি রজিব উদ্দিন বলেন, সরকারি কোন অনুদান পেলে মাল্টা চাষে অনেক কৃষকই এগিয়ে আসবে। এতে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে লাভবান হওয়া সম্ভব।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত