
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ “আপনার পুলিশ আপনার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে আগানগর ইউনিয়নে ৬নং বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভৈরব থানা পুলিশের আয়োজনে আজ ৭ সেপ্টেম্বর সোমবার সকালে আগানগর ইউনিয়ন পরিষদে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শাহিন। আলোচনা সভা পরিচালনা করেন ৬ নং বিট পুলিশিং এর বিট অফিসার ভৈরব থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় আগা নগর ইউনিয়নের সচেতন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্বে ভৈরব পৌর এলাকার ১২ টি ওয়ার্ডে ৪ টি বিট পুলিশিং ও ৭ টি ইউনিয়নে ৭ টি বিট পুলিশিং মোট ১১টি বিট পুলিশিং সেবা কেন্দ্র চালু করা হয়। পুলিশের সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দিতেই এই পুলিশিং সেবা কেন্দ্র চালু করা হয়েছে বলে জানান ভৈরব থানা পুলিশ।
সভায় প্রধান অতিথি মোঃ শাহিন বলেন, সেবা নিতে এখন আর থানায় যেতে হবে না। বিট পুলিশিং কেন্দ্রের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে সেবা পৌছে দেয়া হবে। বিট পুলিশিং এর মাধ্যমে কোন সমস্যার সমাধান না হলে সেটা থানার মাধ্যমে সমাধান করা হবে। এসময় আগানগর ইউনিয়ন থেকে মাদক, চুরি, ছিনতাই নির্মূল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত