
আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় মুক্তিযুদ্ধের কিংবদন্তি মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদ এর ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছ।এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা আবসার উদ্দিন পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকার জাতীয় সংসদ সদস্য,শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,পৌর মেয়র ডা.একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী,যুগ্মসাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম,ভালুকা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, কৃষকলীগের সভাপতি আহসান হাবীব মোহন,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী আঃ রহমান,বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া,পারভেজ খোকন,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মাসুদ পারভেজ ও ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল আমিন লিটন প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভালুকা উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা কুতুব উদ্দিন। একই দিনে এবং ভালুকায় মেজর আফসার স্মৃতি সংসদ আয়োজিত মুক্তিযুদ্ধের কিংবদন্তি সাব সেক্টর কমান্ডার,আফসার বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদ এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সমাজ সেবক,আওয়ামীলীগ নেতা,মেয়র পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদ পারভেজের সার্ভিক সহযোগিতায় দুপুরে আলোচনা এবং কবর জিয়ারত,দোয়া মাহফিল পৌরসভার এমপি ধনুর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নূরে আলম সিদ্দিকী স্বপন,সদস্য সচিব ভালুকা উপজেলার মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান,উপজেলা আ' লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,ঘাদানিকের সদস্য সচিব অধ্যাপক আফতাব উদ্দিন,সাংবাদিক শাহজাহান মিয়া,মেয়র পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদ পারভেজ,আ' লীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব মাহাবুব,সংসদ সদস্যের একান্ত সচিব,সাবেক জেলা ছাত্রলীগের অন্যতম নেতা,সৌমিত্র চক্রবর্তী নিপুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, শাহরিয়ার হক সজিব,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান প্রিন্স,আজিজুল হক,জনপ্রতিনিধি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।